[ দেশজুড়ে ]
নাটোরে রমজান উপলক্ষে অসহায়-দরিদ্ররা পেলেন খাদ্যসামগ্রী
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরে মাহে রমজান ও ঈদুল-ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে বড়হরিশপুর এলাকায় জনতা ব্যাংকের আয়োজনে ৪শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ এফসিএ পরিচালক অজিত কুমার পাল।
রাজশাহী বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের এরিয়া উপ-মহাব্যবস্থাপক সফিকুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হালিম, নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম মাসুম প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!