[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা
নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ।
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ মধ্য ও দক্ষিণ বাজারে বাজার মনিটরিং অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে পৃথক অঙ্কের জরিমানা করা হয়। এ ছাড়া তারাগঞ্জ মধ্য বাজারের কসমেটিকস বিক্রেতাদের ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ক্ষতিকর প্রসাধনী বিক্রি না করতে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
অভিযানে নালিতাবাড়ীর স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!