দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
জামালপুরের দেওয়ানগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় সোনালী অতীতকে ৪-১ গোলে হারিয়েছে বাহাদুরাবাদ ইউনিয়ন।
খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাহাদুরাবাদ ইউনিয়নের খেলোয়াড় সিবির।
টুর্নামেন্ট উপলক্ষে মাঠটি ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন রঙের পতাকায় সাজানো হয়। উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্টের আহ্বায়ক শাহ জহুরুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শ্যামল চন্দ, সহসভাপতি মাহাবুবুর রহমান ও স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক আ. রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাদেক আকতার নেওয়াজী টফি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জু হোসেন ও যুগ্ম আহ্বায়ক মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মৎস্য দলের সদস্যসচিব ইব্রাহিম মন্ডল, প্রেসক্লাবের উপদেষ্টা খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা ও সাইফুল ইসলাম ফুলু।
টুর্নামেন্টের পরবর্তী খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এতে পাররামরামপুর ইউনিয়নের মুখোমুখি হবে দেওয়ানগঞ্জ পৌরসভা। ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত খেলোয়াড়কে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুবুর রহমান।