শুক্রবার ভোরে সিংড়া উপজেলার কুশাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আনসার আলী উপজেলার কুশাবাড়ি গ্রামের মো. তফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, ২০০৪ সালে সিংড়া উপজেলার এক নারী আনসার আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছর সাক্ষ্যপ্রমাণ শেষে গত ১৩ এপ্রিল নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর আনসার আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শুক্রবার ভোরে সিংড়া উপজেলার কুশাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
.png)
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমনের একটি মামলায় আসামি আনসার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।