[ দেশজুড়ে ]
সলঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫৫ ইয়াবাসহ আব্দুল্লাহ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও থানার পাঁচলিয়া গ্রামের হায়দার আলীর ছেলে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে পাঁচলিয়া বাজার এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে ৫৫ ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!