ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ২৭ এপ্রিল ২০২৩
আখাউড়ায় নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আখাউড়ায় নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৬০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ এলাকার শাকিল মিয়ার স্ত্রী সোনালী আক্তার ও একই ইউনিয়নের আইরল গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রাসেল মিয়া।

বৃহস্পতিবার সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার-ইটনা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ সোনালী আক্তার ও রাসেল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রাসেলের বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!