সোমবার রাতে বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) সদস্যরা জেলার বিজয়নগর উপজেলা, আখাউড়া উপজেলার কাশেমপুর, আনোয়ারপুর, চাঁনপুর, আজমপুর, নোয়াবাদি ও হীরাপুর এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরষপুর ও ধর্মঘর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক, শাড়ি ও মেডিসিন উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটক মাদক ব্যবসায়ী মোকাব্বির বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।
.png)
মঙ্গলবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়ন (সরাইল ব্যাটালিয়ন) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে জেলার বিজয়নগর উপজেলা, আখাউড়া উপজেলার কাশেমপুর, আনোয়ারপুর, চাঁনপুর, আজমপুর, নোয়াবাদি ও হীরাপুর এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরষপুর ও ধর্মঘর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ১৭৯ ইয়াবা, ৯২৬ বোতল স্কাফ সিরাপ, ২৪ কেজি গাঁজা, ১৪৬ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিয়ার, ৬৫ ভারতীয় শাড়ি, ২ হাজার ১০০ ভারতীয় মেডিসিন এবং ১৫৪ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত শাড়ি, মেডিসিন এবং চিনি আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হয়েছে। মাদকগুলো ধ্বংসের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ে ও আটক মোকাব্বিরকে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়।