ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২২ এপ্রিল ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া জেলার ম্যাপ- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউপির খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. জামাল মিয়া উপজেলার ভলাকুট ইউপির খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, ঐ এলাকায় দুইপক্ষের মধ্যে খাগালিয়া নতুন বাজারের খাস জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মধ্যে মামলা চলমান আছে। ঈদের সময় উভয় পক্ষের লোকজন বাড়িতে আসায় দখল নিতে যান এ খাস জায়গা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে জামাল মিয়া টেঁটা বিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

Advertisement

নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, খাস জমি দখল নিতে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে জামাল মিয়া টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই মামলা করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!