ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১, আহত ১০

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ১৯ নভেম্বর ২০২২
রায়পুরায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১, আহত ১০
ফাইল ফটো

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আজগর আলী নামে একজন টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয় আরো অন্তত ১০ জন।

শনিবার সকাল ৭টার দিকে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের আশ্রব আলীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন- মঞ্জুর আলীর ছেলে জামির আলী, তাহার আলীর ছেলে শাহীন মিয়া, সামসুল হকের ছেলে বাচ্চু মিয়া, আশ্রব আলীর ছেলে চান মিয়া, জিলানীর ছেলে লিয়াকত আলী।

জানা যায়, শ্রীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শাহ আলম ও হাজী আব্দুল খালেকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১৩ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এতে শাহ আলমের সমর্থক মফিজ উদ্দিন নামে একজন টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন। ঐ ঘটনার পর থেকে প্রায় চার মাস ধরে এলাকা ছাড়া আব্দুল খালেকের সমর্থকরা। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে নিজ এলাকায় প্রবেশ করতে চাইলে শাহ আলমের লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আব্দুল খালেকের সমর্থক আজগর আলী টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন।

Advertisement

এ বিষয়ে রায়পুরা থানার এসআই মো. নাসির বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহ আলম ও আব্দুল খালেকের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে আজগর আলী নামে একজন নিহত হন। তার শরীরে ছয়টি টেঁটাবিদ্ধ অবস্থায় সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদরে পাঠানো হবে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!