গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা জানান, মক্রমপুর পূর্বহাটির কদর আলির ছেলে গিয়াস উদ্দিন ধানের মাড়াই মেশিন নিয়ে যাওয়ার সময় আকবর আলীর ছেলে কবির মিয়ার বাড়ির রাস্তার সীমানা তুলে ফেলে। এ সময় কবির মিয়ার ভাই আতাব আলীর সঙ্গে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় সুমন মিয়া, আতাব মিয়া, সাইফুর রহমান, সামিরা বেগম, মোহাম্মাম মিয়া, নুরজামান, অলিউর রহমান, সাইদুর রহমান, পপি আক্তার, নুরজামাল। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, সংঘর্ষের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।