[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ১
শিবলিঙ্গসহ আটককৃত ব্যক্তি
হবিগঞ্জের মাধবপুরে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথের শিবলিঙ্গসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) ভোরে উপজেলার উত্তর সুরমা গ্রামের অরুন কুমারের গোয়ালঘর থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
এ সময় অরুণকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে কষ্টিপাথর পাচারের মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
.png)
তিনি বলেন, অরুন গোয়ালার ঘরে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ রয়েছে বলে খবর পায় পুলিশ। পরে হরষপুর ফাঁড়ি পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘরে লোকানো অবস্থায় শিবলিঙ্গটি পাওয়া যায়।
তিনি বলেন, শিবলিঙ্গটির ওজন ২৭ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক মুল্য ২৮ কোটি টাকা।
ওসি বলেন, অরুন কুমার পুলিশকে জানিয়েছেন তিন বছর আগে নিজ বাড়িতে মাটি খুঁড়ে কষ্টিপাথরটি পেয়েছেন। এরপর থেকেই এটি তার কাছে সংরক্ষিত ছিল।
অরুন কুমারের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!