ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ কোটি টাকা মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন হবিগঞ্জে চার সাংব

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ৩ মার্চ ২০২২
২০ কোটি টাকা মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন হবিগঞ্জে চার সাংব
২০ কোটি টাকার মানহানি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন হবিগঞ্জে চার সাংবাদিক

২০ কোটি টাকার মানহানি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন হবিগঞ্জে চার সাংবাদিক। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছিফাত উল্লাহ তাদের মামলা থেকে অব্যাহতি দেন। 

মামলা থেকে অব্যাহতি পাওয়া চার সাংবাদিকরা হলেন, হবিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক প্রভাকরের সাবেক সম্পাদক ও এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক খোলা কাগজের হবিগঞ্জ প্রতিনিধি সহিবুর রহমান, সাবেক বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ শাহাউর রহমান বেলাল।

মামলার বিবরণে জানা যায়, জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দীন আহমেদ জারু মিয়ার অনিয়ম ও দুর্নীতি নিয়ে ২০২০ সালের ৩০ আগস্ট ও একই বছরের ৩ সেপ্টেম্বর হবিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক প্রভাকরে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটি প্রকাশের পর সাহাব উদ্দিন আহমদের পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে ২০ কোটি টাকা মূল্যের মানহানি হয়েছে দাবি করে ঐ বছরের ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল-৬) আদালতে মামলাটি করেন। 

Advertisement

দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান বলেন, বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দীন আহমেদ জারু মিযার অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তিনি আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। কিন্তু আদালতে ন্যায় বিচার পেয়ে আমরা সন্তুষ্ট। তিনি বলেন, আদালত আমাদের সবাইকে এ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!