ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৩৩ প্রবাসী নারী কর্মী পেলেন সরকারি সহায়তা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২২
হবিগঞ্জে ৩৩ প্রবাসী নারী কর্মী পেলেন সরকারি সহায়তা
৩৩ জন প্রত্যাগত নারী কর্মীর হাতে চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শোয়াইব আহমাদ খান

হবিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাগত প্রবাসী নারী কর্মীদের আর্থিক সহায়তা এবং তাদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩৩ জন প্রত্যাগত নারী কর্মীর হাতে ২০ হাজার টাকা করে এবং দুইজন মেধাবী শিক্ষার্থীর হাতে ১৪ হাজার টাকা করে চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান।

তিনি বলেন, এ কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলায় আরো ৪০০ প্রত্যাগত নারী কর্মীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া তাদের মেধাবী সন্তানদের জন্যও শিক্ষা বৃত্তিসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

Advertisement

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল চৌধুরী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!