রোববার হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শাকিল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন- ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আব্দুল হামিদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।
.png)
নাজির শাকিল বলেন, গত এক সপ্তাহে জেলা জজশিপের পাঁচজন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের ৫ জন বিচারক করোনায় আক্রান্ত হন।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক আনিসুর রহমান জানান, ১০ জন বিচারক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি শুনেছি। তবে আদালতের কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনেই চালানো হচ্ছে।