তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালে দুই হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার এক দশমিক ৭১ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল দুই দশমিক ৯৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৩৪ জন, পটিয়ার দুইজন, ফটিকছড়ির দুইজন ও রাউজানের একজন রয়েছেন।
.png)
আরো পড়ুন: ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ দুইজনের মৃত্যু
এর আগে, রোববার ৭৩, শনিবার ৬৯, শুক্রবার ১১৮, বৃহস্পতিবার ১১৯, বুধবার ১৬৫ ও মঙ্গলবার ১৮৮ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯১ হাজার ৬৯৪ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৩৯১ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৮৫ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।