ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বৃটেনের রানী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২২
বৃটেনের রানী করোনায় আক্রান্ত
বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ- ফাইল ফটো

বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। 

বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে স্কাই নিউজ। 

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯৫ বছরের বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ তথ্য নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।

Advertisement

প্যালেস থেকে বলা হয়েছে, রানী করোনাভাইরাসের উপসর্গ হালকা ঠান্ডায় ভুগছেন। তবে তিনি তার দায়িত্ব পালন করছেন। 

প্রতিবেদনে বলা হয়, প্রিন্স চার্লস চলতি মাসে দ্বিতীয় বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্যালেস সূত্র অনুযায়ী, প্রিন্স চার্লস কিছুদিন আগে তিনি তার মা দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ছিলেন। 

রানীর করোনা শনাক্তের ঘোষণাটি এমন মুহূর্তে এলো যখন তিনি তার সিংহাসনে আসীন হওয়ার ৭০ বছরে উদযাপন করবেন।

বার্কিংহাম প্যালেস বলছে, বৃটেনের রানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিয়মিত চিকিৎসা নেবেন এবং উপযুক্ত নির্দেশনা মেনে চলবেন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!