ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রাজশাহীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০২২
রাজশাহীতে করোনায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ নাটোর জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে তিনি রামেক হাসপাতালে এসেছিলেন। এর বাইরে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের এ ইউনিটে কোনো মৃত্যু হয়নি।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি নাটোর জেলার বাসিন্দা। তার বয়স ৬১ বছরের ঊর্ধ্বে। করোনা সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

Advertisement

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪০ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৪১ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।

বর্তমানে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নওগাঁর ছয়জন, নাটোরের সাতজন, পাবনার দুজন, চুয়াডাঙ্গার একজন, ঝিনাইদহের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একইদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ১৬৮ নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১৩ জনের। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৬৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!