নিহত কাইয়ুম মিয়া (৩৫) মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন মালয়শিয়া থেকে বেশ কিছুদিন হয় দেশে ফিরেছেন।
সোমবার সকালে আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামে মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার বাড়ির অদূরে একটি মাঠের পাশে একটি গলাকাটা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
.png)
মাধবদী থানার এসআই মো. ফরহাদ হোসেন জানান, লাশটিকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকেই লাশের খবর পায় থানা পুলিশ। এই হত্যাকাণ্ডের বিষয়ে কেউ কিছু বলতে না পারলেও দ্রুত এর তদন্ত কাজ শুরু হয়েছে। লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।