ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধ হোটেলে পড়ে ছিল রিসানের পায়ের রগ ও গলাকাটা লাশ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২৯ জানুয়ারি ২০২২
বন্ধ হোটেলে পড়ে ছিল রিসানের পায়ের রগ ও গলাকাটা লাশ
ঘোড়াঘাট থানা, দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে রিসান নামে এক কিশোরের পায়ের রগ ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঐ উপজেলার রানীগঞ্জ বাজারের গোহাটির পেছনে একটি হোটেলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রিসান একই উপজেলার কশিগাড়ী গ্রামের লিটন মণ্ডলের ছেলে। সে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। শুক্রবার রাত থেকে রিসান নিখোঁজ ছিল বলে জানিয়েছে পরিবার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার ও বৃহস্পতিবার রানীগঞ্জ বাজারে গরু-ছাগলের হাট বসে। সেখানে শুধুমাত্র হাটের দিন একটি হোটেলে রিসান শ্রমিকের কাজ করতো। শনিবার দুপুরে বন্ধ থাকা সেই হোটেলের ভেতর রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Advertisement

রিসানের মা ওমিসা বেগম জানান, শুক্রবার রাত ১০টার দিকে ছেলেকে ফোন দিয়ে বাসায় আসতে বললে কিছুক্ষণ পরে আসবে বলে জানায়। পরে তিনি ঘুমিয়ে পড়লেও ছেলে আর বাড়িতে ফেরেনি। পরে লোকের কাছে জেনে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন মা।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, নিহতের ডান পায়ের রগ ও গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। ঘটনার রহস্য ও জড়িতদের আটক করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!