মৃত প্রান্তিকা রানী পাল নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের লেটারঘর গ্রামের গুরুজিৎ পালের মেয়ে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, জেলার নবীনগর উপজেলার শিবপুর থেকে প্রান্তিকা পার্শ্ববর্তী শ্রীঘর এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে যায়। বেড়াতে গিয়ে প্রান্তিকা মামার বাড়ি থেকে গত বুধবার (২৬ জানুয়ারি) সকালে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সব জায়গায় অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে। স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে প্রান্তিকার লাশ উদ্ধার করে। প্রান্তিকার শরীরের বিভিন্ন জায়গায় শিয়ালের কামড় রয়েছে। শিয়ালের কামড়েই প্রান্তিকার মৃত হয়ছে বলে স্বজনরা জানান।
.png)
আরো পড়ুন: খুন করেই ক্ষান্ত নন, পরে গলা কেটে লাশ কার্টনে ভরেন স্বামী-স্ত্রী
মৃত প্রান্তিকার পিতা গুরুজিৎ পাল জানান, প্রত্যন্ত এলাকা হওয়ায় এখানে শিয়ালের উপদ্রপ অনেক বেশি। শিয়ালের কামড়েই প্রান্তিকার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিয়ালের কামড়েই শিশু প্রান্তিকার মৃত্যু হয়েছে।