ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

ঢাবিতে ৭ ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ৮ নভেম্বর ২০২৬
ঢাবিতে ৭ ককটেল বিস্ফোরণ, আটক ২
ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় পরপর একাধিক স্থানে প্রায় ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য (ভিসি) চত্বরে এবং নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’-এর সামনে, জগন্নাথ হলে এবং ইউল্যাব স্কুলের সামনেসহ কমপক্ষে ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যেই শাহবাগ থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ দেখে আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।’

ডেইলি-বাংলাদেশ/ঢাবি/এসআই
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!