রোববার দুপুরে উপজেলার এলাহাবাদ ইউপির কাচিসাইর গ্রামের নজরুল মাস্টারের বাড়ির সামনে একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। দেবীদ্বার থানার ওসি আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরিফুর রহমান জানান, সকাল ৯টার দিকে নজরুল মাস্টারের বাড়ির সামনে ঝোপের মধ্যে বাজারের ব্যাগে একটি শিশুর পা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি মুহূর্তের ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য মানুষ ভিড় করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ফাহিমার স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। দুপুর সোয়া ১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আরিফুর রহমান জানান।
.png)
ফাহিমা গত ৭ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ ও মাইকিং করেও তার কোনোও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন ১১ নভেম্বর থানায় উপস্থিত হয়ে নিখোঁজ ডায়েরি করেন।