[ দেশজুড়ে ]
নদীতে ভেসে উঠল শিশুর লাশ, বাঁধা ছিল হাত-পা
ফাইল ফটো
মৌলভীবাজারে মনু নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় ৮ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মনু নদীর পূর্বসম্পাশি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু মাহিন মিয়া রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বাসিন্দা বদরুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু মাহিন তার মায়ের সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানা বাড়িতে বসবাস করতেন। শনিবার থেকে তাকে অনেক খুঁজে পর পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ মনু নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হয়তো কেউ হত্যা করে মনু নদীতে ফেলে দেয়। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!