বুধবার সকালে লাশটি মর্গে পাঠানো হয়। নিহত তোবা উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি গ্রামের রোকনুজ্জামান উকিলের মেয়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তোবা। খোঁজাখুঁজির একপর্যায়ে দেড় ঘণ্টা পর বাড়ির পাশে ধানক্ষেত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মেলান্দহ থানার ওসি মায়নুল ইসলাম জানান, রাতেই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। সকালে লাশটি মর্গে পাঠানো হয়েছে।