ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ঘটনা এটি। দুই স্ত্রীই চাচ্ছিলেন তিনি নেবেন স্বামীর মরদেহ। এই নিয়ে থানায় চরম অশান্তি।
আরো পড়ুন: বিশ্বে একদিনে শনাক্ত ৩৫ লাখ, মৃত্যু ১০ হাজারের বেশি
.png)
মৃত ব্যক্তির নাম হরেন হালদার। বয়স ৬০। গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠায় পুলিশ। আর তারপরই শুরু হয় নতুন সমস্যা।
বুধবার মর্গে এসে হাজির হয় মৃতদেহের দুই দাবিদার। মৃত হরেন হালদারের চারটি বিয়ে। দুই স্ত্রী আগেই মারা গেছেন। এখনও জীবিত আরও দুই স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর কোনো সন্তান নেই। দ্বিতীয় পক্ষের স্ত্রীর দুই মেয়ে এবং এক ছেলে।
এক স্ত্রী দাবি করেন, তার স্বামীর চারটা বিয়ে। এর মধ্যে দুই স্ত্রীকে মেরে ফেলেছে হরেন হালদার। গত সাত বছর ধরে তাঁর কাছেই থাকতেন মৃত ব্যক্তি। এ নিয়ে শেষ পর্যন্ত বুধবার মর্গ থেকে কাউকে মরদেহ নিতে দেয়নি পুলিশ।