ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ১ জানুয়ারি ২০২২
ঘর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি ঘর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড। 

শনিবার সন্ধ্যায় মেলান্দহ পৌরসভার গোবিন্দপুর উমির পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে একটা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জয়ফুল এর স্বামীর নাম আকমত চৌধুরী। মেয়ে স্বামী পরিত্যক্তা স্বপ্না।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়ফুলের স্বামী অনেক আগে মারা গেছেন। জয়ফুলের দুই ছেলে ও তিন মেয়ে। দুই ছেলে বিদেশে থাকেন। পূর্ব শত্রুতার জেরে বাড়িতে থাকা মা ও মেয়েকে হত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 

Advertisement

আরো পড়ুন: মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেল ট্রাক

মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে।

এর আগে, জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আসাদুজ্জামান আসাদ নামে একজন নিহত হয়েছেন।

উপজেলার ডোয়াইল ইউপির প্রসাদপুর ও হাসরা মাজালিয়া গ্রামের মধ্যে গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আসাদ প্রসাদপুর গ্রামের মেছের আলীর ছেলে।

একই ঘটনায় উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হন। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে হত্যাকাণ্ডের অভিযোগে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, রিপন মিয়া, মজনু মিয়া, জালাল উদ্দিন, নজরুল ইসলাম ও আমীর হোসেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!