ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাসায় মিললো গীতিকার রাসেল ও’নীলের মরদেহ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০, ৩১ ডিসেম্বর ২০২১
বাসায় মিললো গীতিকার রাসেল ও’নীলের মরদেহ
গীতিকার রাসেল ও’নীল

রাজধানীর নাখালপাড়ার নিজ বাসা থেকে দেশের জনপ্রিয় গীতিকার রাসেল ও’নীলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

শুক্রবার সকাল সাড়ে নয়টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে গীতিকার রাসেল ও’নীলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Advertisement

জনপ্রিয় এই গীতিকারের মৃত্যুর খবরে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার প্রতি শোক জানাচ্ছেন। 

রাসেল ও'নীলের অনেক গানের সুরকার ও ঘনিষ্টজন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার জানান, রাতেই তিনি দুঃসংবাদটি পেয়েছেন। এ ঘটনায় তিনি খুব মর্মাহত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!