সোমবার সকালে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বিচ সংলগ্ন বঙ্গোপসাগরে ভাসমান মরদেহ দুটি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক জানান, পশ্চিম বিচ সংলগ্ন সমুদ্র থেকে মরদেহ দুটি উদ্ধার করে সেন্টমার্টিনের জেটিতে আনা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
.png)
১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া থেকে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গা নিয়ে ট্রলারটি ডুবে যায়। ওই ঘটনায় ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া নারী-শিশুসহ ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়।