[ দেশজুড়ে ]
সেন্টমার্টিনে ট্রলারডুবি: ৭১ জন জীবিত উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলারডুবিতে এখন পর্যন্ত ৭১ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়াদের সেন্টমার্টিন দ্বীপে নেয়া হয়েছে।

.png)
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হামিদুল ইসলাম বলেন, এ পর্যন্ত ৭১ জনকে জীবিত উদ্ধার করে দ্বীপে নেয়া হয়েছে। ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৫২ জনকে উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় টেকনাফের মিঠাপানির ছড়া এলাকা থেকে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গাসহ ট্রলারটি ডুবে যায়।
ডেইলি-বাংলাদেশ/এআর/আরআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!