ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২০
সেন্টমার্টিনে ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলার ডুবে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। তারা সবাই রোহিঙ্গা বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। 

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার নাইম উল হক বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

Advertisement

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ডেইলি বাংলাদেশকে জানান, এখন পর্যন্ত ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের ট্রলারে ৮৫ জনের মতো রোহিঙ্গা ছিলেন।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।

উদ্ধার হওয়া এক রোহিঙ্গা জানিয়েছেন, সোমবার রাতে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। সকালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গেলে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অনেকেই ডুবে যান। কেউ কেউ সাঁতরে পার হন।

ভিডিও দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!