ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরো এক রোহিঙ্গা জীবিত উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২০
সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরো এক রোহিঙ্গা জীবিত উদ্ধার
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলারডুবিতে আরো এক রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে এখন পর্যন্ত ৭৩ জনকে জীবিত উদ্ধার করেছে করা হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায়  মো. আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। তিনি টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস শুকুরের ছেলে। বাংলাদেশ নৌবাহিনীর সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস এম জাহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সন্ধ্যায় টেকনাফের মিঠাপানির ছড়া এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গাসহ ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার উদ্ধার অভিযানে ১৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

Advertisement

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. সোহেল রানা বলেন, সেন্টমার্টিন কোস্টর্গাড স্টেশনের একটি টিম তাকে উদ্ধার করে। মো. আব্দুল্লাহকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তার অবস্থার উন্নতি হলে টেকনাফ নেয়া হবে।

এদিকে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা এখনো চলছে। ওই ট্রলারে ১৩৮ জনের মতো লোক ছিল। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!