ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভ্রু যদি আর না ওঠে: মেহজাবীন চৌধুরী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২২
ভ্রু যদি আর না ওঠে: মেহজাবীন চৌধুরী
ছবি: সংগৃহীত

টেলিভিশন দুনিয়ার রানি বলা হয় মেহজাবীন চৌধুরীকে। সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয় সবখানেই যার সফল পদচারণা। এবার অভিষেক ঘটাতে চলেছেন ওটিটি দুনিয়ায়। ভিকি জাহেদ পরিচালিত 'রেডরাম' ওয়েব ফিল্মে নীলা চরিত্রে দেখা যাবে মেধাবী এই অভিনেত্রীকে।

প্রতিটি নাটকেই কোনো-না-কোনো নতুন চরিত্র ও লুকে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করেন মেহজাবীন চৌধুরী। কখনো টমবয়, কখনো মাস্তান, কখনো বস্তির মেয়ে কখনো-বা শুধুই একজন সাধারণ প্রেমিকা। সব চরিত্রেই ভেঙেচুরে গড়েছেন নিজেকে। এবারো তার ব্যতিক্রম হয়নি। মুক্তিতব্য ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ নীলা খান চরিত্রের জন্য গত নভেম্বরেই নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছিলেন মেহজাবীন। এমনটা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন ‘পুনর্জন্ম’খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মেহজাবীন। সেখানে দেখা যায়, ভ্রুর একাংশ কেটে ফেলেছেন তিনি। কাটার আগে ও পরের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, রেডরামের নীলা চরিত্রে ঢুকছি। নার্ভাসনেস আমার চেহারাতেই বোঝা যাচ্ছে, তবে এই ছোট্ট কাজটা আমাকে নীলার জন্য অনেক সাহস জুগিয়েছে। অভিনব এই ভিডিওটি ধারণ করেছেন মেহজাবীনের সহশিল্পী আফরান নিশো।

Advertisement

মেহজাবীনের নতুন এই সাহসী লুক নিয়ে পরিচালক ভিকি বলেন, আপুর সঙ্গে তার লুক নিয়ে অনেক আলোচনা করেছি আমরা। আমিই তাকে বলেছিলাম, আপনি এমন কিছু করতে পারেন। হাসি আর ভয়মিশ্রিত কণ্ঠে তিনি বলেন, যদি ভ্রু আর না ওঠে? যদিও সঙ্গে সঙ্গেই লুক চেঞ্জের এই আইডিয়াটা লুফে নেন মেহজাবীন।

১৭ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার ওয়েবফিল্ম ‘রেডরাম’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!