ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অজয় দেবগন নয়, অন্য কারো সঙ্গেই কাজলের আসল সংসার!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২২
অজয় দেবগন নয়, অন্য কারো সঙ্গেই কাজলের আসল সংসার!
ফাইল ছবি

হঠাৎ করেই বলিউড অভিনেত্রী কাজল বললেন, অজয় নয় তিনি আসলে অন্য একজনের সঙ্গেই যেন বেশি বিবাহিত। শুনে আপনার চোখ কপালে উঠতে পারে, ভাবতে পারেন কই কোনোদিন তো কাজল-দেবগনের সংসারে হাড়ি ঠোকাঠুকির শব্দও শুনিনি। তবে এমন কথা কেনো বলছেন কাজল, আসলে কী হয়েছে?

তবে চিন্তিত হওয়ার কারণ নেই, শাশুড়ির প্রতি ভালোবাসা জানাতেই এমন কথা বলেছেন কাজল। শাশুড়ি বীণা দেবগনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কাজল ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, কোনো পুরুষকে বিয়ে করা মানে শুধু তার সঙ্গেই গাঁটছড়া বাঁধা নয়, তার গোটা পরিবারই জীবনের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষটার জন্য শুভেচ্ছা, যিনি সব সময়ে আমার পাশে থেকেছেন। অনেকবার মনে হয়েছে, আমার স্বামী নয়, আমি তার সঙ্গেই বেশি বিবাহিত। সেই অসাধারণ নারী, আমার শাশুড়ি বীণা দেবগানের জন্মদিনটা খুব ভাল কাটুক।

‘বাজিগর’ থেকে ‘তানহাজি’; তিন দশকের চঞ্চল উজ্জ্বল ক্যারিয়ারে একের পর এক সফল ছবিতে কাজ করেছেন কাজল। অজয় দেবগানের সঙ্গে তিনি সংসারটাও চুটিয়ে করছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!