নিহত মজিবুর রহমান দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নলুয়াপাড়ার আবদুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, তারা ধানক্ষেতে লাল রঙের শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
.png)
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুর্গাপুর থেকে ভাড়ায় যাত্রী নিয়ে লেঙ্গুরা এলাকায় যাণ মজিবুর রহমান। রাতেই বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরে ধানক্ষেত থেকে লাশ উদ্ধারের খবর শুনে সেখানে গিয়ে মজিবুর রহমানকে শনাক্ত করেণ। তবে নিখোঁজ রয়েছে চালিত অটোরিকশাটি।
কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান জানান, অটোচালক মজিবুর রহমানের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে গলা কেটে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে হত্যাকারীরা। নিহতের অটোরিকশা ও হত্যাকারীদের খোঁজা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।