ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্জন এলাকায় যুবকের গলাকাটা লাশ, মেলেনি পরিচয়

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ১২ ডিসেম্বর ২০২১
নির্জন এলাকায় যুবকের গলাকাটা লাশ, মেলেনি পরিচয়
উদ্ধারকৃত লাশ: ছবি সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলা ধনাকূশা গ্রামের নদীরপাড় নামক নির্জন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নকলা থানার ওসি মো. মুশফিকুর।

Advertisement

শেরপুর জেলা সিআইডি ইন্সপেক্টর রাসেল আহমেদ জানান, যুবকের গলা কাটাসহ মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত বেশ কিছু আলামত সংগ্রহ করেছি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!