ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৫, ২৫ নভেম্বর ২০২১
গাজীপুরে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার 
ছবি: প্রতীকী

গাজীপুর সিটি কর্পোরেশনের দেশীপাড়া এলাকায় এক নারী ও তার শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। 

বুধবার রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দেশীপাড়া নগরীয়া এলাকায় সড়কের পাশে মা ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

এসি রিপন বলেন, তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে মায়ের বয়স আনুমানিক ২৫-২৬  বছর হবে। তার পড়নে ছিল খয়েরি রঙের বোরকা, গায়ের রং ফর্সা। আর মেয়েটির বয়স ৪-৫ বছর হবে।  

লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!