হবিগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্স ট্রেনিং ইনচার্জ কল্পনা রানী ঘরামী জানান, হবিগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানে বর্তমানে ১৯০ জন ছাত্রী রয়েছেন। ছাত্রীদের জ্বর ও সর্দি বৃদ্ধি পেলে ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে ১৬ জনের ফলাফল পজিটিভ হয়। তকমিনা বেগম নামে এক শিক্ষকের নমুনাও পজিটিভ হয়।
আরো পড়ুন: চট্টগ্রামে একদিনে শনাক্তের হার ৩৯.৯৫
.png)
তিনি বলেন, সার্বিক পরিস্থিতিতে ইনস্টিটিউট বন্ধ করে শনিবার সব ছাত্রীকে বিদায় করে দেওয়া হয়েছে।
এর আগে, হবিগঞ্জ আদালতের ১০ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার (২৩ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। জেলার বিচার বিভাগে কর্মরত ২৮ জন বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে বিচারকাজ।