সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৭৯৬ জনেই অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
.png)
আরো পড়ুন: ডেল্টার জায়গা দখলে নিচ্ছে ওমিক্রন: স্বাস্থ্য অধিদফতর
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৯ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ২৬ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (রোববার) দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৪১ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।