ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে নিহত ৭ জনের পরিচয় মিলেছে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ৬ মার্চ ২০২০
হবিগঞ্জে নিহত ৭ জনের পরিচয় মিলেছে
হবিগঞ্জে নিহত আটজনের মরদেহ

হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কায় নিহত ৯ মাইক্রো যাত্রীর মধ্যে সাত জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার আব্বাস উদ্দিন, তার ছেলে ইমন, রাব্বী, মহসিন, রাজিব, সুমনা, বরিশালের চাঁদপাড়ার আসমা আক্তার। তাদের মধ্যে সুমনা সিলেট ওসমানী হাসপাতালে মারা গেছেন। বাকিরা ঘটনাস্থলেই নিহত হন।

শুক্রবার দুপুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার ওসি মো. এরশাদুল হক ভূঁইয়া।

Advertisement

তিনি জানান, প্রিয় মানুষের সঙ্গে বাগদান করতে নারায়ণগঞ্জ থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে যাচ্ছিলেন কাতার প্রবাসী ইমন ও তার স্বজনরা। নবীগঞ্জের তানভিরগাঁওয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসটির। এতে ঘটনাস্থলেই নিহত হন ইমন, তার বাবা, চাচাতো ভাইসহ আটজন। এ ঘটনায় আহত হন আরো পাঁচজন।

ওসি আরো জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। আহতদের পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান আরো একজন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!