ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে শিক্ষার্থী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩০, ১২ মার্চ ২০২২
হবিগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে শিক্ষার্থী নিহত
চৌমুহনী ইউপির কালিকাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র জনি ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও সিএনজির মধ্যে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে মাধবপুর-ধর্মঘর সড়কের চৌমুহনী মেস্তুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, ওই এলাকায় একটি সিএনজি ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সিএনজি উল্টে গিয়ে ২ জন পথচারীর ওপর পড়ে। এতে চৌমুহনী ইউপির কালিকাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র জনি ও একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আকাশ মিয়া আহত হয়। 

তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত জনির স্বজনরা। এছাড়াও সিএনজিতে থাকা আরো কয়েকজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!