[ দেশজুড়ে ]
হবিগঞ্জে মহাসড়কের পাশে মিলল ভাসমান লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল গেট এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!