ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, তিনজনের লাশ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি 
প্রকাশিত: ২০:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২
আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, তিনজনের লাশ উদ্ধার
আশুলিয়ায় একটি জুতার কারখানায় আগুন ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় জুতার কারখানায় আগুনে মারা যাওয়া তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদের পরিচয় জানা যায়নি। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও জোন কমান্ডারের একটি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিটের আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!