ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২২
নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!