ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৮টায় নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নেভানোর কাজ শুরু করেছিল তিনটি ইউনিট। পরে একে একে আগুন নেভানোর কাজে যুক্ত হয় আরো ইউনিট। সর্বশেষ ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
.png)
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর মার্কেটের ভেতরে অনেকেই আটকা পড়েছিলেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ একসঙ্গে কাজ করেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে বাঁচতে মার্কেটের বিভিন্ন দোকানের ছাদ উঠে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেন।
নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাহেব আলী বলেন, মার্কেটের ভেতরে যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস বা পুলিশ। তবে আগুনে ঐ মার্কেটের অনেক দোকানের অসংখ্য বই পুড়ে গেছে। আগুন থেকে রক্ষা করতে অনেক বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা।