ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১ মার্চ ২০২২
সরাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার অরুয়াইল বাজারে আক্কেল আলী মার্কেটের দ্বিতীয় তলার একটি টেইলার্সের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত অপূর্ব দাস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের ছৌদন্ত গ্রামের পরিতোষ দাসের ছেলে। অপূর্ব ঐ দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও অপূর্বের স্বজনরা জানান, চার মাস আগে অপূর্ব উপজেলার অরুয়াইল বাজোরের সঞ্জিত রায়ের টেইলার্সের দোকানে কর্মচারী হিসেবে যোগদান দেন। রাতের বেলা দোকানেই একা থাকতেন অপূর্ব। সকালে সঞ্জিত রায়ের ছেলে সম্পদ রায় দোকনে গিয়ে দেখে দোকান বন্ধ। অনেক ডাকাডাকির পরও দোকান থেকে সাড়া শব্দ মেলেনি। পরে জোরে ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে অপূর্বের লাশ। সম্পদ তার বাবাকে খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপূর্বের লাশ উদ্ধার করে।

Advertisement

অপূর্বের চাচা রামপ্রসাদ দাস বলেন, অপূর্ব ছিল ঐ দোকানে কর্মচারী। তার মৃত্যুর কারণ বুঝতে পারছি না। 

অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে মনে হয়েছে সে আত্মহত্যা করেছে। 

অরুয়াইল বিটের এসআই মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!