ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, তিন মুসল্লির লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২২
চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, তিন মুসল্লির লাশ উদ্ধার
তিন মুসল্লির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস

বরিশালে চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন মুসল্লির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন। ট্রলারে প্রায় ৩০ যাত্রী ছিলেন।

বুধবার রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বুলবুল আকন জানান, ঢাকার দিক থেকে মাহফিলের উদ্দেশ্যে মুসল্লি নিয়ে কাঠবডির ট্রলারটি চরমোনাইয়ের দিকে যাচ্ছিল। আড়িয়াল খাঁ নদীতে ট্রলারটি উল্টে গিয়ে নদীতে ডুবে যান প্রায় ৩০ মুসল্লি।

Advertisement

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাত ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজন নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। এরই মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসনাত জামান ব‌লেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন মুসল্লিরা। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছালে রাতে ট্রলারটি ডুবে যায়। তবে কতজন যাত্রী নিয়ে ট্রলার ডুবেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!