ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

ধীরে ধীরে তুমি মৃত্যুকেই বরণ করতে শুরু করো

বাংলায় অবনুবাদ: হাসনাইন সবিহ্ নায়ক
হাসনাইন সবিহ্ নায়ক
প্রকাশিত: ১৩:১৭, ১৯ অক্টোবর ২০২৬
ধীরে ধীরে তুমি মৃত্যুকেই বরণ করতে শুরু করো
যদি না স্বপ্ন তোমায় তাড়া করে ফেরে যদি তুমি জীবনে অন্তত একবার  অন্যের উপদেশ থেকে পালাবার  অনুমতি না দাও নিজকে

মূল কবিতা: You Start Dying Slowly
রচয়িতা: কারো মতে PABLO NERUDA, আবার কারো মতে ব্রাজিলীয় কবি Martha Medeiros

বাংলায় অবনুবাদ: হাসনাইন সবিহ্ নায়ক


ধীরে ধীরে তুমি মৃত্যুকেই বরণ করতে শুরু করো;
যদি তুমি ভ্রমণ না করো,
যদি তুমি না পড়ো,
যদি তুমি না শোনো জীবনের গান
তুষ্টি যদি না ভরায় তোমার মন-প্রাণ,
ধীরে ধীরে তুমি মৃত্যুকেই বরণ করতে শুরু করো।

যখন তোমার আত্মসম্মান লোপ পায়
এমনকি অন্যদেরও সাহায্য করতে দাও না তোমায়
তখন -
ধীরে ধীরে তুমি মৃত্যুকেই বরণ করতে শুরু করো।

যদি তুমি অভ্যাসের দাস বনে যাও,
প্রতিদিন একই পথ মাড়াও
তোমার প্রাত্যহিক কাজের কোনো রদবদল না হয়
তোমার পরিচ্ছদে কোনো রঙের বদল না হয়
তুমি যদি কথা না বলো তার সাথে
যার সাথে তোমার হয়নি পরিচয়
তাহলে নিশ্চয়-
ধীরে ধীরে তুমি মৃত্যুকেই বরণ করতে শুরু করো।

তোমার আবেগের সাথে যদি তুমি লুকোচুরি খেলো 
যার উত্তাল তরঙ্গে প্রাণ এলোমেলো 
তুমি যদি এড়িয়ে চলো
যা দেখলে তোমার চোখ চকচক করে 
হৃদয়ের স্পন্দন দ্রæত থেকে দ্রæততর হয়,
তবে নিশ্চয়-
ধীরে ধীরে তুমি মৃত্যুকেই বরণ করতে শুরু করো।

যদি তুমি অনিশ্চিত-অজানার পানে
যাওয়ার ঝুঁকি না নাও 
নিরাপদ আশ্রয় ছেড়ে
যদি না স্বপ্ন তোমায় তাড়া করে ফেরে
যদি তুমি জীবনে অন্তত একবার 
অন্যের উপদেশ থেকে পালাবার 
অনুমতি না দাও নিজকে
তবে তুমি -
ধীরে ধীরে মৃত্যুকেই বরণ করতে শুরু করো।

ধীরে ধীরে তুমি মৃত্যুকেই বরণ করতে শুরু করো-
তা যেন না হয়,
আনন্দে জীবন যাপন করো
ভুলে যেও না- জীবন আনন্দময়!
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!