[ শিল্প ও সাহিত্য ]
আমি চলে যাচ্ছি
বিদায়ের ভেতর আমার নতুন কিছু নেই- দুঃখ বহুদিন ধরেই আমার একমাত্র ঠিকানা
আমি চলে যাচ্ছি,
বিপন্ন আমি-
যদিও এ আমার আজন্ম ভার।
তোমার কাছ থেকে
অচেনা পথের দিকে হাঁটি-
জানি না কোথায় শেষ হবে সে পথ।
তোমার নীরবতা
শেষবারের মতো আমার ভেতর হেঁটে যায়,
আমিও তাকে বলি-
বিদায়।
আর কিছুই বলার থাকে না।
বিদায়ের ভেতর আমার নতুন কিছু নেই-
দুঃখ বহুদিন ধরেই আমার একমাত্র ঠিকানা।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!