[ শিল্প ও সাহিত্য ]
দুঃখটাই আছে
তুমি পাশে থেকেও আমাকে একা করে দিলে, তাই তোমার সান্নিধ্যেই সবচেয়ে বেশি কেঁদে নিলাম।
পাশে থেকেও দূরে
পাশে থাকার মধ্যে শুধু দুঃখটাই আছে,
তুমিও আছো তবুও মনটা বড় একা লাগে।
কাছাকাছি থেকেও তুমি কত দূরের মানুষ,
তোমার নীরবতায় ভেঙে পড়ে আমার আকাশ।
একটু খোঁজ চেয়েছিলাম, চেয়েছিলাম একটু মায়া,
তুমি দিলে নীরবতা, বাড়িয়ে দিলে ছায়া।
তোমার পাশে বসেও তোমাকে ছুঁতে পারি না,
অভিমান জমে থাকে, তবু কিছু বলি না।
দূরে গেলে হয়তো তোমায় ভুলতে পারতাম,
কাছে থেকে হারিয়ে গেলে কোথায় তোমায় খুঁজতাম?
তুমি আমার চোখের জল দেখেও দেখোনি,
আমি কাঁদতে কাঁদতে হাসি—তবু বুঝোনি।
ভালোবাসা চেয়েছিলাম, ভিক্ষা চাইনি কোনোদিন,
তোমার একটু আপন হতে চেয়েছিলাম প্রতিদিন।
তুমি পাশে থেকেও আমাকে একা করে দিলে,
তাই তোমার সান্নিধ্যেই সবচেয়ে বেশি কেঁদে নিলাম।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!