ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ চাকরি ]

স্বপ্ন সুপার শপে ৮০ হাজার টাকা বেতনে চাকরি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ৬ অক্টোবর ২০২৬
স্বপ্ন সুপার শপে ৮০ হাজার টাকা বেতনে চাকরি
সংগৃহীত ছবি

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র নেগোশিয়েটর’ পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)
পদের নাম: সিনিয়র নেগোশিয়েটর
বিভাগ: হিমায়িত খাদ্য ও ফ্রিজার অবকাঠামো
পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ/এমবিএ।
অন্যান্য যোগ্যতা: রিটেইল স্টোরে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ৫ থেকে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ন্যূনতম ২১ বছর।
বেতন: মাসিক ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের প্রক্রিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৬।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!